স্টাফ রিপোর্টার
১ অগাস্ট ২০২৬, ১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে গতকাল শুক্রবার ৩১ জুলাই বিকেলে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গোলাম ফারুক মজনু। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জুয়েল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. আনোয়ারুজ্জামান আজাদ ও মো. ফজলে নেওয়াজ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ শুভঙ্কর সেন শুভ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আর কে রিপন, কার্যনির্বাহী সদস্য রঞ্জন লোদ রাজু এবং মোকাম্মেল হোসেন মেনন চৌধুরী।

ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার এর সঞ্চালনা অনুষ্ঠানে নবনির্বাচিত মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার খান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান।

 

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতকরণ, গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ, সাংবাদিকতার গুণগত মান উন্নয়ন, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং ভুয়া ও অপসাংবাদিকতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সম্মিলিত সাংবাদিক পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে। তিনি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

প্রধান আলোচক মো. জালাল উদ্দিন জুয়েল বলেন, একটি শক্তিশালী, দক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিক সমাজ গড়ে তুলতে সংগঠনের প্রতিটি সদস্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

See also  পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

 

আলোচনা শেষে নবনির্বাচিত মহানগর কমিটির সকল নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

১১

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

১২

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১৫

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৭

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৮

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST