নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির উদ্যোগে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, যা ‘পিংক বাস’ নামে পরিচিত। নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে এই সার্ভিস।
মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গণপরিবহনে নারীদের নিরাপত্তা, হয়রানি কমানো এবং কর্মজীবী ও শিক্ষার্থীদের স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST