স্টাফ রিপোর্টার
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্টের এক আদেশে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে।

 

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

 

এ ছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র‍্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে এবং নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Facebook Comments Box
See also  প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির ২৮৮ পরিবারের পুনর্বাসনসহ ৭ দফা দাবি

বেহাল সড়কে অটোরিকশা দুর্ঘটনা:গুরুতর আহত ১,দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

কিশোর গ্যাং: সেলুনে যুবককে কুপিয়ে হত্যা

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

১০

সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

১২

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

১৩

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

১৪

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

১৫

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

১৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

১৭

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

১৮

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

১৯

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST