বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জয়ের সম্ভাবনা না থাকায় কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের সুবিধা নিতে চাইছে। তিনি বলেন, এসব দল প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও ব্যাংকে নিজেদের লোক বসিয়ে ক্ষমতার স্বাদ নিচ্ছে, যা গণতন্ত্রবিরোধী।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা গণভোটের মতো প্রস্তাব জনগণের ভোটাধিকারের পরিপন্থী। তিনি আরও জানান, বিএনপি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে জনগণ বাধাহীনভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে।
সভায় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বিএনপি নেতা অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST