নওগা জেলা প্রতিনিধি জুলেখা খাতুন‌ স্বরণী
১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে সফল নওগাঁ সদরের ওসি, ক্ষুব্ধ মহলের অপপ্রচারের অভিযোগ

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং থানার কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

​স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি আসাদুজ্জামান যোগদানের পর থেকেই অপরাধীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। নিয়মিত টহল, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারণে অপরাধীরা আগের মতো সক্রিয় হতে পারছে না।

​এছাড়া, থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য কমাতে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ফলে সাধারণ মানুষ এখন মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি থানায় এসে আইনি সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে অনেকের অভিমত।

​সচেতন মহলের বক্তব্য:

“অপরাধী ও স্বার্থান্বেষী একটি মহল নিজেদের অবৈধ সুবিধা বন্ধ হওয়ায় ওসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।”

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামানকে জড়িয়ে কিছু নেতিবাচক তথ্য প্রকাশিত হয়েছে। তবে সেগুলোকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয় একাধিক সচেতন নাগরিক।

​তাদের ভাষ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আসাদুজ্জামান সম্পূর্ণ আইনানুগভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগই এখন পর্যন্ত যথাযথ তদন্তে প্রমাণিত হয়নি। তাই যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

​সর্বসাধারণের প্রত্যাশা— অপরাধ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নওগাঁ সদর থানার চলমান এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের জনবান্ধব কার্যক্রম আরও বেগবান হবে।

Facebook Comments Box
See also  পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST