স্টাফ রিপোর্টার
১৬ অগাস্ট ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বহিষ্কৃত শাওন খান উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

 

শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের খাটের পাশে বসে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। ওই ভিডিওতে থাকা ব্যক্তিকে শাওন খান বলে দাবি করা হয়। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ভিডিওটি নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও অন্যান্য মাধ্যমে শেয়ার করেন। পরে বিষয়টি উপজেলা ছাত্রদল নেতাদের নজরে আসে। এরপর দলীয়ভাবে শাওন খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি-আদর্শের পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

তবে অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন শাওন খান। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নয়, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
See also  বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST