bela
২৯ অক্টোবর ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজে হামলার নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত থেকে বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাফাহ সীমান্ত এলাকায় বন্দুক হামলায় একজন ইসরায়েলি সেনা আহত হওয়ার পরই গাজায় পাল্টা অভিযানের নির্দেশ দেন নেতানিয়াহু। এর পরপরই উপত্যকার একাধিক এলাকায় টানা বোমা বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা।এদিকে, ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তাদের সামরিক শাখা ‘কাসাম ব্রিগেডস’ অভিযোগ করেছে, ইসরায়েল সরাসরি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে নিখোঁজ ১৩ জন বন্দির মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হবে এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াও স্থগিত থাকবে।তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গাজায় ছোটখাটো সংঘর্ষ ঘটতেই পারে। আমরা জানি একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন, তাই প্রতিক্রিয়া আসবেই। তবুও আমি মনে করি শান্তি টিকিয়ে রাখা সম্ভব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

১০

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

১১

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

১২

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

১৪

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৬

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১৭

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১৮

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

১৯

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST