কামরুল ইসলাম
৯ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের প্রবাসীর মৃত্যু

 

সৌদি আরবের আল খারিজ শহরে কথিত মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত প্রবাসীর নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি উপজেলার কীর্ত্তনখোলা এলাকার মো. সুরজত আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র ও সৌদি প্রবাসীদের বরাত দিয়ে জানা যায়, সম্প্রতি আল খারিজ শহরে সংঘটিত এক মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশারফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

নিহত মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য নিয়মিত দেশে রেমিটেন্স পাঠাতেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১০

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১২

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৩

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

১৪

সাফের মসনদে আবারও ‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন

১৫

মায়ের প্রতি অবহেলা: পদ হারালেন সেই যুগ্মসচিব

১৬

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন তারেক রহমান

১৭

ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

১৮

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

১৯

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ

২০

Design & Developed by: BD IT HOST