মোঃ বকুল হোসেন ঈশ্বরদী (পাবনা)
১৯ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে গোপন বৈঠকের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

 

ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে পৌর এলাকার নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত হাজীরুদ্দীনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তাঁর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়।

 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

এ ঘটনায় পরবর্তীতে যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “যুবলীগ সভাপতি তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে মাহাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
See also  বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST