কামরুল ইসলাম
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা: উপদেষ্টা শারমীন

অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একাত্তরে যে সংগ্রাম হয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই ধারবাহিকতা বলে মনে করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

 

 

তার ভাষায় চব্বিশকে আমরা ধারণ করি। আর আমাদের তরুণ সমাজ যে বারবার এগিয়ে আসে একটা সুন্দর সমাজ করার জন্য, চব্বিশ তো সেটারই প্রমাণ এবং তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাই বলি। আমি বলব যে-এখানে তুলনার কোনো জায়গা নেই। এটা আমাদের মুক্তির সংগ্রামের একটা চলমান যাত্রা।

 

 

বিজয় দিবসের বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ‘অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা’ আমাদের দেশকে ছোট করে বলেও মন্তব্য করেন তিনি।শারমীন এস মুরশিদ বলেন, একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। চব্বিশ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্র চেয়েছি।মুক্তিযুদ্ধের পরে অনেক কিছু অর্জন করতে না পারাতেই চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদের সন্তান শারমীন।

 

 

মাঝখানে চব্বিশ নিয়ে তুলনা করে চব্বিশকে ছোট করার দরকার নাই। একাত্তরকেও কন্ট্রোভার্স করার কোনো মতেই দরকার নেই; বরং একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা।

 

 

সেই জায়গাটায় কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা এটা আমাদের দেশকে ছোট করে, এটা করা যাবে না, বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন।

Facebook Comments Box
See also  কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১০

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১১

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৩

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৪

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৫

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৭

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৮

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৯

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

২০

Design & Developed by: BD IT HOST