bela
২৩ এপ্রিল ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ঢাকার চার মহানগরের সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডাকসু ক্যাফেটেরিয়ায় এই সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৪ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় কলাভবন ক্যাফেটেরিয়া (ডাকসু ক্যাফেটেরিয়া) ঢাকা বিশ্ববিদ্যালয় এই সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উক্ত সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

Facebook Comments Box
See also  রেমিট্যান্সে ইতিবাচক ধারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে অধ্যাপক সোহেল

আইআরএস কর্মকর্তার মেয়েকে ধর্ষণ-হত্যা, বেরিয়ে এল নির্মমতার ৬০ মিনিটের ছক

বাসের নতুন ভাড়া নির্ধারণ করলো সরকার

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

হজে খরচ কমাতে বিমান ভাড়া কমিয়েছে সরকার

সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন ২০২৬: সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করলেন গোলাম ফারুক মজনু

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

১১

স্বতঃস্ফূর্তভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

১২

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

১৩

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

১৪

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

১৫

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

১৭

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১৯

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

২০

Design & Developed by: BD IT HOST