এম আরফাত সুমন - চট্টগ্রাম।
৬ জুলাই ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’— পোস্টের এক ঘণ্টা পরই নিভে গেল জুয়েলের জীবন

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুয়েল রানা (২৮) নামে এক যুবক। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি ছিলেন ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক।

 

রোববার রাতে ব্রাজিলের পরাজয়ের পর সোমবার সকালে নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” সেই পোস্টের মাত্র এক ঘণ্টা পরই সড়ক দুর্ঘটনায় চিরতরে থেমে যায় তার জীবনের পথচলা।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজের দোকানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানার ওসি রবিউল হক সড়ক দুর্ঘটনায় জুয়েল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

একটি ফুটবল ম্যাচের হার নিয়ে করা আবেগঘন একটি পোস্ট—আর তারপরই জীবনের শেষ যাত্রা। প্রিয় খেলোয়াড়ের জন্য কষ্ট প্রকাশ করা সেই স্ট্যাটাস এখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের চোখে জল এনে দিচ্ছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী জুয়েলের সেই পোস্টের মন্তব্যে লিখেছেন—

“নেইমারের হার আপনি মানতে পারতেছেন না, কিন্তু আপনার হারিয়ে যাওয়া আমরা মানতে পারতেছি না।

 

একটি মন্তব্য, কিন্তু যেন হাজারো মানুষের মনের ভাষা। ফুটবলপ্রেমী এই তরুণের অকাল বিদায়ে পরিবার, স্বজন ও পরিচিতদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box
See also  দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST