স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে অঘট ঘটিয়ে দিয়েছে ইকুয়েডর। গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে ইকুয়েডর। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হারের জন্য খেলোয়াড়দের দায়ী করছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার মতে, এগিয়ে গিয়েও একটি ভুল করেছেন খেলোয়াড়রা।

 

খেলার ২ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে নেন লেরয় সানে। কিন্তু সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। দুই অর্ধে দুটি গোল করে জিতেছে ইকুয়েডর। ম্যাচ শেষে নাগেলসম্যান জানিয়েছেন, একটি ভুলেরই খেসারত দিতে হয়েছে তাদের।

 

জার্মান কোচ বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু গোলটা করার পরেই কেমন গুটিয়ে গেলাম। ইকুয়েডরের হারানোর কিছু ছিল না। তাই ওরা যে মরিয়া চেষ্টা করবে সেটা আমরা জানতাম। কিন্তু আমাদের ফুটবলারদেরও হাই প্রেসিং ফুটবল খেলতে হত। সেটা হল না। ওদের জায়গা দিলাম। তাতে হারতে হল।’

 

তিনি আরও বলেন, ‘হার কখনওই ভালো নয়। সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এই ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি। সেটা কাজে লাগাতে হবে। পরের ম্যাচগুলোতে এই ভুল করলে হবে না।’

 

১২ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠলেও এই হারের ফলে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ছুঁয়েছে জার্মানি। বিশ্বকাপে এটি তাদের ২৪তম হার। আর্জেন্টিনাও বিশ্বকাপে ২৪টি ম্যাচ হেরেছে।

 

হারের এই তালিকায় সকলের উপরে মেক্সিকো। ৬৩ ম্যাচ খেলে ২৮টি হেরেছে তারা। ১১৫ ম্যাচ খেলে আর্জেন্টিনা হেরেছে ২৪টি ম্যাচ। ৯০ ম্যাচ খেলে জার্মানিও হেরেছে ২৪টি ম্যাচ। তবে মেক্সিকোর তুলনায় আর্জেন্টিনা ও জার্মানি অনেক বেশি ম্যাচ খেলেছে। ফলে তাদের হারের শতাংশ মেক্সিকোর থেকে কম।

Facebook Comments Box
See also  তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা আমাদের প্রেরণা’

পরাজয়ে একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার

আটঘরিয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

১১

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

১৪

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৫

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

১৬

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১৭

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

১৮

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১৯

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

২০

Design & Developed by: BD IT HOST