bela
২১ অক্টোবর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুর সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান দালাল–কর্মকর্তা যোগসাজশে ঘুষ লেনদেনের প্রমাণ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও আবু তালেব।

অভিযানে দুদক দেখতে পায়, দালালরা সেটেলমেন্ট অফিসের কর্মচারীর পরিচয়ে লোকজনের কাছ থেকে অর্থ নিয়ে কার্যক্রম সম্পন্ন করছে। অভিযোগের সত্যতা পেয়ে দুদক জানায়— রেকর্ড সরবরাহের নামে প্রতি সেবা গ্রহণকারীর কাছ থেকে মোট ৩০০ টাকা নেওয়া হয়।ওই অর্থের একটি অংশ সাবেক ড্রাফটসম্যান সাইদুলের কাছে পৌঁছায় বলেও দুদককে জানানো হয়।

এছাড়া সরকারি ১৮ একর জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দুদক কয়েকটি দাগে অনিয়মের প্রমাণ পায়। বিষয়টি ‘বড় ধরনের গরমিল’ বলে উল্লেখ করে দুদক জানায়, সবকিছু যাচাই–বাছাই শেষে কমিশনের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির ২৮৮ পরিবারের পুনর্বাসনসহ ৭ দফা দাবি

বেহাল সড়কে অটোরিকশা দুর্ঘটনা:গুরুতর আহত ১,দ্রুত সংস্কারের দাবী এলাকাবাসীর

নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি-পদায়ন

কিশোর গ্যাং: সেলুনে যুবককে কুপিয়ে হত্যা

আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

সারের ডিলার কমিশন বাড়ল, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

১০

সভারচর মডেল উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

১২

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

১৩

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

১৪

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

১৫

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

১৬

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

১৭

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

১৮

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

১৯

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST