স্টাফ রিপোর্টার
১৭ জুলাই ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মরলে একসঙ্গে মরব’, প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা

রূপালি পর্দার সিনেমা কিংবা ভালোবাসার গল্পে বরাবরই একটি সংলাপ শোনা যায়, ‘মরলে দুজনে একসঙ্গেই মরব’। কিন্তু বাস্তব জীবন যে সিনেমার চিত্রনাট্য নয়, তা আরও একবার প্রমাণ করল ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনা। প্রেমিকের সঙ্গে আত্মাহুতির প্রতিশ্রুতি করে ব্রিজে এসেছিলেন প্রেমিকা। তবে প্রেমিক যমুনা নদীর উত্তাল স্রোতে ঝাঁপিয়ে পড়তেই সটকে পড়েন সেই প্রেমিকা।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজ্যের প্রয়াগরাজের বিখ্যাত নিউ যমুনা ব্রিজে ঘটে যাওয়া এই ঘটনাটি আঞ্চলিকতা ছাড়িয়ে দেশটির মূলধারার গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন এক তরুণ ও তরুণী বেশ কিছুটা সময় ধরে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। তাদের চোখে-মুখে ছিল এক ধরনের চাপা উত্তেজনা আর বিষাদ। সেখানে উপস্থিত লোকজনের ধারণা ছিল, হয়তো সাধারণ কোনো যুগল বিকেলে ব্রিজের ওপর বেড়াতে এসেছেন। কিন্তু কেউ ভাবতেও পারেননি, তাদের মনে মনে চলছিল আত্মহত্যার মতো ভয়ঙ্কর পরিকল্পনা।

 

সবকিছু ঠিকঠাক করে যুবকটি যখন ব্রিজের রেলিং টপকে নিচে প্রমত্তা যমুনা নদীর বুকে ঝাঁপিয়ে পড়েন, ঠিক তখনই ঘটে সেই অবিশ্বাস্য মোড়। প্রেমিককে চোখের সামনে অতল পানিতে তলিয়ে যেতে দেখে মুহূর্তের মধ্যে মত বদলে ফেলেন প্রেমিকা। নিজের জীবন বাঁচাতে তিনি আর নদীতে ঝাঁপ দেননি। বরং প্রেমিক পানিতে পড়ার পরপরই চারপাশের লোকজনের অলক্ষ্যে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চম্পট দেন ওই তরুণী।

 

marriage

কনের বান্ধবীর সঙ্গে ‘খুনসুটি’ গড়াল আদালতে, ক্ষতিপূরণ দেবেন ১১ জন

এদিকে ব্রিজের ওপর থেকে এক যুবককে লাফ দিতে দেখে চারপাশের পথচারীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনার ভয়াবহতা বুঝে প্রয়াগরাজ পুলিশ ও স্থানীয় পেশাদার ডুবুরি দল সময় নষ্ট না করে দ্রুত নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তাদের প্রচেষ্টায় সেই তরুণকে জীবিত ও নিরাপদে পানি থেকে টেনে তোলা সম্ভব হয়। প্রাণে বেঁচে যাওয়া ওই তরুণের নাম আনু গুপ্তা।

See also  ‘মড়ার উপর খাঁড়ার ঘা’

 

পুলিশ জানিয়েছে, নদী থেকে উদ্ধারের পর আনু গুপ্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা ও কাউন্সেলিং শেষে তাকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন পরিবারের মানুষ। তবে পুরো ঘটনার আকস্মিকতায় এখনো স্তব্ধ অনু।

 

কিন্তু প্রেমের এমন ‘ঝাঁপ’ আর প্রেমিকার ‘পালিয়ে যাওয়া’র পেছনে আসল রহস্যটা কী?

 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পেছনে গভীর কোনো পারিবারিক কলহ নাকি অন্য কোনো মানসিক টানাপড়েন ছিল, তা নির্ণয়ে ইতোমধ্যে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সেই রহস্যময়ী তরুণীকেও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মামলার সব দিক খতিয়ে দেখে তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST