মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

বাংলার অবিসংবাদিত নেতা এ কে ফজলুল হক-এর কর্মময় জীবন ও আদর্শকে সামনে রেখে এক আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজধানীতে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকার অভিজাত হোটেল অরনেটে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জি এম কামরুল হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খোকন, প্রকৌশলী এ কে জাহিদ, নারী নেত্রী আনোয়ারা বেগম নিপা, সাংবাদিক জ ই বুলবুল, সমাজসেবক হেলেন এ নাসরিন এবং উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজলসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।

 

 

মানবাধিকার খাতে বিশেষ অবদানের জন্য — মঞ্জুর হোসেন ঈসা

নারীর অধিকার প্রতিষ্ঠায় — আনোয়ারা বেগম নিপা

শিক্ষা ও সমাজসেবায় — প্রকৌশলী এ কে জাহিদ

নারী উদ্যোক্তা খাতে — হেলেন এ নাসরিন ও সৈয়দা তাজনাহার কাজল

সংগঠন ও সাংবাদিকতায় — জ ই বুলবুল

চিকিৎসা সেবায় — ডা. এম এস জহিরুল হক চৌধুরী

সহ অন্যান্য গুণীজন।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ কে ফজলুল হক শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমাজে মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

ডিসি সম্মেলন শুরু ৩ মে

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচন ২০২৬, বৈধ প্রার্থীদের নাম ঘোষণা

জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজানো সেই ইমি

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’

৩০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

১০

মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১২

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৩

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

১৪

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

১৬

পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ 

১৭

ভাড়া বাড়ানোর দায়িত্ব সরকারের মনিটরিং এর দায়িত্ব কার: মোস্তানছিরুল হক চৌধুরী

১৮

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৯

‘এলপিজি কার্ডে’ যে সুবিধা থাকবে, কারা পাবেন

২০

Design & Developed by: BD IT HOST