যবিপ্রবি প্রতিনিধি : সাকিবুল ইসলাম
৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস প্রতিনিধিদের প্রতিনিধিত্বকারী ক্লাব,যবিপ্রবি প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ‘ভোরের বাংলা নিউজ’ এর ক্যাম্পাস প্রতিনিধি আল আমিন এবং ‘দৈনিক জাগো সংবাদ’ এর ক্যাম্পাস প্রতিনিধি মো. হাবিব উল্লাহ।

 

রোববার (৬ সেপ্টেম্বর) যবিপ্রবি প্রেসক্লাবের এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে ১৫টি পদে দায়িত্বপ্রাপ্তদের নাম এবং আটজন কার্যনির্বাহী সদস্যসহ নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল নোমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব কায়সার সাকিব এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমরিন আল ফারাবি। দপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল হাসিব।

 

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহিদ হাসান এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন দিদারুল ইসলাম রাহি। তথ্যপ্রযুক্তি সম্পাদক হয়েছেন মাহিন আল আকিব।

 

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাবিকুল ইসলাম এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন পার্শা বিনতে শরীফ। ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক হয়েছেন ফাহিম মুনতাসিন এবং সহ-ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক হয়েছেন সুবর্ণা বেগম।

 

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহুল হাসান, সানজিদা আক্তার মিথি, মো. রাজু, শাহরিয়ার হোসেন, জাহিদ হাসান, শাহজীদ হাসান মুন্না, মো. মাহমুদুল হাসান ও রাকিবুল হাসান সজীব।

 

যবিপ্রবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

নতুন কমিটির মাধ্যমে যবিপ্রবির শিক্ষা, গবেষণা, ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের নানা বিষয় আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

নবনির্বাচিত সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ বলেন, “বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে যবিপ্রবির ইতিবাচক কার্যক্রম ও শিক্ষার্থীদের কথা গণমাধ্যমে তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।”

Facebook Comments Box
See also  ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীর মাঠে ইজতেমায় সমান সুযোগসহ ৭ দফা দাবি সাদপন্থিদের

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দেন আসিফ মাহমুদ

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

১০

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

১১

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১২

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১৩

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১৫

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৬

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৭

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৮

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৯

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

২০

Design & Developed by: BD IT HOST