নিজস্ব প্রতিবেদক:  
২০ এপ্রিল ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিজয়নগর উপজেলার মেয়ে নাদিয়া পাঠান পাপন। বিএনপির প্যাডে কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তালিকায় তার নাম রয়েছে ৩২ নম্বরে। মনোনয়ন তালিকায় তার নাম দেখে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বইছে।

 

নাদিয়া উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে।

 

তিনি উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

 

জানা যায়, ২০০০ সাল থেকেই তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীও। বর্তমান বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। বারবার পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলেও জানান তিনি। মনোনয়ন পাওয়া বিষয়েও ছিলেন শতভাগ আশাবাদী।

 

নাদিয়া বলেন, দীর্ঘদিন ধরেই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় আছি। সব আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে লড়াই করেছি। বারবার হামলা মামলার শিকার হয়েছি। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আদর, সাহচর্য পেয়েছি। যেহেতু দলের চরম দুঃসময়ে মাঠে ময়দানে সক্রিয় ছিলাম তাই মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ছিলাম।

 

তিনি আরও বলেন, আমি সমাজের পিছিয়ে থাকা নারী ও শিশুদের কল্যাণে কাজ করতে চাই। আমি জানি নারীদের কত রকম প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়।

Facebook Comments Box
See also  দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১০

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১২

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৪

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৬

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৭

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST