bela
২০ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলি, ৩ বাংলাদেশির মৃত্যু

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় ইঞ্জিনচালিত নৌকায় মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) তাদের মৃত্যুর খবর পান স্বজনেরা।

 

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিত শেখ।

 

স্বজনেরা জানান, অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন ইমরান খান।

 

সরাসরি ইতালি পৌঁছে দেওয়া হবে এমন শর্তে প্রতিবেশী ও মানবপাচারচক্রের সদস্য শিপন খানের সঙ্গে চুক্তি হয় ২২ লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়ায় আটকে নির্যাতন করে পরিবার থেকেগত ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়ার গুলিতে মারা যান ইমরান।শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওইদিন মারা যান মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। তাদের মরদেহ ফেলে দেয়া হয় সাগরে। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্রের পরিবারের লোকজন।

 

তবে দালাল শিপনের এক স্বজন দাবি করেন, এই ঘটনায় শিপন জড়িত নন। জোর করে কারো পাসপোর্ট নেননি তিনি।

 

অভিযোগ আছে, কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছেন শিপন। আত্মীয়-স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেওয়ার প্রলোভন দেখান তিনি। এর আগেও, এমন মৃত্যুর মতো ঘটনা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত।

 

নিহত ইমরানের বাবা তৈয়ব আলী খান বলেন, ‘‘মাফিয়ারা আমার ছেলেসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’’

 

নিহত মুন্না তালুকদারের বাবা ইমারাত তালুকদার বলেন, ‘‘ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। দালাল বলেছিল, কোন সমস্যা হবে না। অথচ আমার ছেলেকে মাফিয়ারা গুলি করে হত্যা করেছে।’এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “লিবিয়ায় গুলিতে তিন যুবকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

Facebook Comments Box
See also  কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

১০

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

১২

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

১৩

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

১৪

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৫

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১৭

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৮

আজ পহেলা বৈশাখ

১৯

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST