স্টাফ রিপোর্টার
২৬ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সরকারি দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময়ে যেভাবে সরকারি দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করতো, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাদের পোস্টিং, প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।

 

তিনি বলেন, পুলিশ পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাব, আপনারা ৫ আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যেই পরিণত হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দেবেন না। পুলিশ জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না।

 

সোমবার (২৫ মে) ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত দলীয় সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- সদ্য কারামুক্ত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম ওরফে তারেক রেজা, সাইদ মোস্তাফিজ, শাহরিন ইরা, সভাপতি জাতীয় ছাত্র শক্তি জাহিদ হাসান, মুখ্য সংগঠক জাতীয় যুব শক্তি রিফাত রশিদসহ স্থানীয় নেতারা।

 

এ সময় আইন বিভাগ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখলাম বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যেই সচিবালয়, সেই সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে। এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা ৫ আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার আমরা দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে।

 

তিনি বলেন, এই সচিবালয় বিলুপ্তকরণ করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং, প্রমোশনের অজুহাতে, এই পোস্টিং প্রমোশনকে ওয়েপোনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে।

See also  কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকর পদক্ষেপ রাখবে, সেটা জনগণের মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST