কামরুল ইসলাম
২২ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজে খরচ কমাতে বিমান ভাড়া কমিয়েছে সরকার

পবিত্র হজ পালনে ব্যয় কমানোর লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

 

বুধবার সংসদে মাদারীপুর-২ আসনের সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

 

ধর্মমন্ত্রী বলেন, ২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, যা এ বছর কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

মন্ত্রী আরও জানান, সৌদি আরব অংশে নির্ধারিত ব্যয় কমানো সম্ভব না হলেও হজযাত্রীদের আবাসন ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বাড়ি ও হোটেল ভাড়া সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

 

তিনি বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় নিয়ে ব্যয় আরও কমানোর পরিকল্পনা রয়েছে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
See also  ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST