হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান।

 

সোমবার (৩০ মার্চ) তিনি তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

 

এর আগে ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়েছিল। শাহ গ্রুপের চেয়ারম্যান কেএম মজিবুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে দুর্নীতি ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই আবেদন করেন। আবেদনে অভিযোগগুলো তদন্ত করার অনুরোধ জানিয়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় অত্যন্ত পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলার শুনানিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তার নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগে বাতিল হয়ে যায়। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে কোনো প্রকার পক্ষ না করেই তার মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের পরিপন্থি বলে আবেদনকারী দাবি করেছেন।

 

আইনি মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের তদন্ত চলাকালীন বা শুরুর মুখে বিচারপতির এই পদত্যাগ বিচারিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। উচ্চ আদালতের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় এ ধরনের অভিযোগ ও তার পরিণতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

ডিসি সম্মেলন শুরু ৩ মে

সাঈদীর যে স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন মাসুদ সাঈদী

নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) নির্বাচন ২০২৬, বৈধ প্রার্থীদের নাম ঘোষণা

জামিন পেলেন ৭ই মার্চের ভাষণ বাজানো সেই ইমি

‘৫ মিনিটে গোল দিয়ে তারা ভাবছে আমরাই সেরা খেলোয়াড়’

৩০ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

১০

মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১২

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৩

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

১৪

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

১৬

পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ 

১৭

ভাড়া বাড়ানোর দায়িত্ব সরকারের মনিটরিং এর দায়িত্ব কার: মোস্তানছিরুল হক চৌধুরী

১৮

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৯

‘এলপিজি কার্ডে’ যে সুবিধা থাকবে, কারা পাবেন

২০

Design & Developed by: BD IT HOST