হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না: ড. মাহমুদা মিতু

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত খেজুরের বিষয়টি জনসমক্ষে আোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশংসা করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মাহমুদা মিতু। বুধবার (১১ মার্চ, ২০২৬) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 

​ড. মাহমুদা মিতু তার পোস্টে লেখেন, “হাসনাত আবদুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছেন।” উল্লেখ্য, সম্প্রতি হাসনাত আবদুল্লাহ এমপিদের জন্য সরকারিভাবে খেজুর বরাদ্দের বিষয়টি প্রকাশ করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেন।

 

​ফেসবুক পোস্টে মাহমুদা মিতু নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানান, দীর্ঘ ৮ দিন গুরুতর অসুস্থ থাকার পর তিনি এখন সুস্থতার পথে। পটুয়াখালীর কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের জন্য বিশেষ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, “নভেম্বরে আসিফ মাহমুদের কাছে যে আবেদন করেছিলাম, তা পাশ হয়েছে এবং বিতরণ শুরু হয়েছে।” তিনি আরও জানান, কাঠালিয়ার রাস্তাঘাটের উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া ১১৩ কোটি টাকার কাজও খুব দ্রুত শুরু হবে।

 

​জনগণের হক রক্ষায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এই নেত্রী বলেন, “আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না, তবে আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে।” যারা দুর্নীতি করে জনগণের অধিকার নষ্ট করবে, তারা টিকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

মানবাধিকারে মঞ্জুর হোসেন ঈসাসহ ১০ জনের স্বীকৃতি

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ 

ভাড়া বাড়ানোর দায়িত্ব সরকারের মনিটরিং এর দায়িত্ব কার: মোস্তানছিরুল হক চৌধুরী

১০

মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১১

‘এলপিজি কার্ডে’ যে সুবিধা থাকবে, কারা পাবেন

১২

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেফতার ৫

১৩

টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় মামলা

১৪

রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

১৫

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি

১৭

ঈশ্বরদীতে ছেলের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ পিতা আব্দুল গণি 

১৮

‘বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান’

১৯

আপিল করতে ইসিতে যাচ্ছেন মনিরা শারমিন

২০

Design & Developed by: BD IT HOST