bela
২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইপিএলে লিভারপুলের হার, জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হারের দিনে টানা তৃতীয় জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডের কাছে ৩-২ গোলে হেরেছে আর্নে স্লটের শিষ্যরা।

প্রিমিয়ার লিগে ফিরেই ফের খেই হারিয়েছে আর্নে স্লটের লিভারপুল। এদিন ঘরের মাঠে বল পজেশনে ব্রেন্টফোর্ড অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের পঞ্চম মিনিটেই ড্যাঙ্গোর গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার স্কোর শিটে নাম লেখান শ্যাডা।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমান কেরকেজ। ৬০ মিনিটে ড্যাঙ্গোকে ডি-বক্সে ফাউল করেন ফন ডাইক। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান ইগর থিয়াগো। এরপর ৮৯ মিনিটে সালাহ গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করলেও হার এড়াতে পাড়েনি লিভারপুল।

লিগের অন্য ম্যাচে জয়ের কক্ষপথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে রেড ডেভিলরা লিড পায় কুনিয়ার নৈপূণ্যে। এর ১০ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ক্যাসেমিরোর নেয়া জোরাল শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

ম্যাচের ৬১ মিনিটে গোলের খাতায় নাম তোলেন এমবেউমো। এর কিছুক্ষণ পরই ম্যানইউর জালে বল পাঠান ওয়েলবেক। গোলের পর আরও চাপ বাড়াতে থাকে ব্রাইটন। ম্যাচের শেষ দিকে কস্তোউলাসের গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় রেড ডেভিলরা। তবে এর ৪ মিনিট পরেই সব শঙ্কায় পানি ঢেলে দেন এমবেউমো। ম্যান ইউর জয় উল্লাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

১০

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১১

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১২

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১৩

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৪

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৫

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৬

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৭

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৮

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৯

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

২০

Design & Developed by: BD IT HOST