মোঃ বকুল হোসেন
৩১ মার্চ ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালায়।

 

 

এসময় এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে অনুসরণ করা হয় এবং পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি মোঃ গোলাম রব্বানী (৩৪)। তার দেহ তল্লাশি করে একটি লোহার তৈরি ৮ চেম্বার বিশিষ্ট রিভলবার ও ৮ রাউন্ড .২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box
See also  ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST