মোঃ বকুল হোসেন
১৪ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীর পাকশীতে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

 

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাজারপাড়া (মসজিদপাড়া) এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।

 

শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এবং এএসআই মোঃ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়নের বাজারপাড়ার পিছনে একটি ময়লার স্তূপের ভেতরে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ময়লার স্তূপের ভিতর থেকে দুইটি ওয়ান শুটার গান ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

ঘটনার পর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ এবং ঈশ্বরদী সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
See also  বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১০

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১২

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৩

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৪

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৭

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৮

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৯

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

২০

Design & Developed by: BD IT HOST