স্টাফ রিপোর্টার
২৫ মার্চ ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক লাফে ৬ শতাংশের বেশি কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানে আলোচনা এগোচ্ছে বলে দাবি করার পর এশিয়ায় সকালের লেনদেনে তেলের দাম কমে যায়।

 

বুধবার (স্থানীয় সময়) ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে আলোচনা ‘এখনই’ চলছে এবং যুক্তরাষ্ট্র যাদের সঙ্গে কথা বলছে তারা ‘চুক্তি করতে খুবই আগ্রহী’। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আলোচনায় যুক্ত আছেন।

 

তবে ট্রাম্পের এই দাবিকে নাকচ করেছে তেহরান। ইরানি কর্মকর্তারা সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর ‘ভুয়া’ এবং এটি বাজারকে প্রভাবিত করার চেষ্টা।

 

এদিকে, মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস, বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা প্রস্তাব দিয়েছে। যদিও এ সংক্রান্ত কোনো নথি এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

 

চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে হরমুজ প্রণালীকে উন্মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, প্রস্তাব মেনে নিলে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও উল্লেখ করা এদিকে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইসরায়েল ও ইরান একে অপরের ওপর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নতুন করে তেহরানে হামলা শুরুর ঘোষণা দিয়েছে এবং লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

অন্যদিকে, ইসরায়েলের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক তৎপরতার এ ধরনের বিপরীতমুখী বার্তার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।হয়েছে।

Facebook Comments Box
See also  ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST