bela
৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি

চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে, আদেশে কী কী থাকবে, সরকারই সিদ্ধান্ত দেবে।

 

আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে। গণভোট কখন হবে– এ সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সূত্রগুলো সমকালকে এসব তথ্য জানিয়েছে। যমুনা সূত্র জানায়, উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়। নিজেদের উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিকনির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল, যা আজ রোববার শেষ হচ্ছে। দলগুলোর সমঝোতা না হলে এরপর কী– প্রশ্নে ফাওজুল কবির সমকালকে বলেছেন, সময় সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি। তার পরও সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে। চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হতে পারে। এ জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

 

সূত্র জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে। বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হলে এর আগে জরুরি বা অনির্ধারিত বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই।

Facebook Comments Box
See also  রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST