বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
এদিন সকালে ঢাকার বায়ুমান স্কোর ছিল ১২২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তবে সকালে বৃষ্টির পরও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।
যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৭৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার আর এক শহর কুয়ালালামপুর। ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এর পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, উগান্ডার রাজধানী কাম্পালা, বাংলাদেশের রাজধানী ঢাকা ও চিলির সান্তিয়াগোর মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST