যবিপ্রবি প্রতিনিধি : সাকিবুল ইসলাম
২৫ অগাস্ট ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

 

টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের শিক্ষার্থী আদিবা সাহা।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র ২১ বছর বয়সেই থেমে গেল তার জীবনের পথচলা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আদিবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। গুরুতর জটিলতা দেখা দিলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা ১০ দিন আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালান। তাকে সুস্থ করে তুলতে সহপাঠী ও স্বেচ্ছাসেবকরাও পাশে দাঁড়ান। চিকিৎসাধীন অবস্থায় তাকে মোট ৩১ ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু এত চেষ্টা, এত মানুষের দোয়া আর অপেক্ষার পরও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো এই তরুণীকে।

আদিবার মৃত্যুতে যবিপ্রবি ক্যাম্পাস ও সিডিএম বিভাগে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বয়সে নতুন স্বপ্ন, নতুন বন্ধুত্ব আর বিশ্ববিদ্যালয়জীবনের নানা সম্ভাবনাকে ঘিরে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই তার চলে যাওয়া সহপাঠী ও শিক্ষকদের শোকাহত করেছে। প্রিয় সহপাঠীকে হারিয়ে অনেকেই যেন বাকরুদ্ধ।

বিভাগ সূত্রে আরও জানা গেছে, হাসপাতালে চিকিৎসা বাবদ প্রায় তিন লাখ টাকা বকেয়া রয়েছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে সিডিএম পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত সংগৃহীত এবং ভবিষ্যতে সংগৃহীত সব অর্থ আদিবার স্বজনদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত আর্থিক চাপের কিছুটা যেন কমে—এই মানবিক ভাবনা থেকেই নেওয়া হয়েছে উদ্যোগটি।

See also  ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আদিবা সাহার মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক, বিভিন্ন বিভাগ ও ক্লাব এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

এত অল্প বয়সে আদিবার এই চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক। তার অসমাপ্ত স্বপ্নগুলো থেকে গেল প্রিয়জনদের স্মৃতিতে। আল্লাহ তাকে ক্ষমা করুন, তার বিদেহী আত্মার মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১১

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১২

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৩

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৫

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৬

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২০

Design & Developed by: BD IT HOST