bela
২৬ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতের চারদিন পর স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আহত আজেদা বেগম (৩৫) অবশেষে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় স্বামী শামীম মিয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজেদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়ায় রেফার করেন।

অভিযুক্ত শামীম মিয়া (৪২) গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের বেতগারড়া গ্রামের মৃত মাফু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

নিহত আজেদা বেগম উপজেলার চাঁদপাড়া গ্রামের রাজা মিয়ার মেয়ে। তার আট বছর বয়সী ছেলে আতিক ও ১৬ বছর বয়সী মেয়ে সোনিয়াকে নিয়ে কোনোমতে চলত এই পরিবারের জীবন।

স্থানীয়রা জানান, অভাবের সংসারে আজেদা অন্যের বাসায় কাজ করতেন। শামীম হোটেলে কাজ করলেও নেশাজাতীয় দ্রব্যে আসক্তি ও মোবাইল ফোনে জুয়া খেলায় জড়িয়ে পড়েন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে নতুন ধারালো ছুরি দিয়ে আজেদার পেটে আঘাত করেন। এরপর ছেলেকে হত্যা এবং নিজেকেও শেষ করার হুমকি দিয়ে পালিয়ে যান শামীম।

গুরুতর অবস্থায় আজেদাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা দিয়ে পরদিন বুধবার তাকে বাড়ি পাঠানো হয়। কিন্তু বাড়িতে পেট ফুলে অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকের পরামর্শে রাতেই তার অস্ত্রোপচার করানো হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘স্বামীর ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যুর খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, আজেদার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আর্থিক সংকটে চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়লে স্থানীয় মাকছুদ রহমান নামে একজন ফেসবুকে সহায়তার আহ্বান জানান। পরে অনেকেই সাহায্যের হাত বাড়ালে সেই টাকায় অস্ত্রোপচার করা হয় আজেদার। ো

এ বিষয়ে মাকছুদ রহমান বলেন, ‘চিকিৎসার শুরুতেই হাসপাতালে গিয়ে পরিবারটি দালালচক্রের কাছে প্রায় ১৫ হাজার টাকা হারিয়েছে। তারপরও স্থানীয় তরুণরা মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়াসহ চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।’

তিনি আরও জানান, বগুড়া থেকে মরদেহ বাড়িতে আনার খরচ বহন করতেও পরিবারের সামর্থ্য নেই। তাই ফেসবুক পোস্টের মাধ্যমে আবারও সহায়তা চাইলে অনেকেই সাড়া দেন। সেই সহায়তার অর্থে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। ফেসবুক পোস্ট দেখে আরও কয়েকজন আজেদার দুই ছেলে-মেয়েকে সহায়তার জন্য এগিয়ে আসছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, গৃহবধূ আজেদার মৃত্যুর জন্য শুধুমাত্র স্বামীর নিষ্ঠুরতা নয়, দারিদ্র্য, চিকিৎসা ব্যবস্থার জটিলতা ও সামাজিক অবহেলাও সমানভাবে দায়ী। দরিদ্র পরিবারের এই গৃহবধূর এমন মৃত্যুর ঘটনায় গোবিন্দগঞ্জে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

১১

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

১২

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১৫

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৭

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৮

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST