bela
২২ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী অপহরণ–চাঁদাবাজি

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গত ৮ অক্টোবর বিকেলে জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রিদওয়ান সরকারকে ডেকে নেয় প্রতারক চক্রটি। পরিকল্পনা অনুযায়ী তাকে একটি নির্জন স্থানে নিয়ে অপহরণ করে জিম্মি করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ লাখ টাকা এবং ই–ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১২ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।

 

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। প্রথম দফায় প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর দিবাগত রাতে চক্রনেতা ও ভুয়া সাংবাদিক কামরুল হাসানকেও আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

হালিশহর থানার অপারেশন অফিসার মোশারফ হোসাইন বলেন, “অভিযুক্ত কামরুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, প্রতারণা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ পাঁচটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

পুলিশ জানায়, প্রতারক চক্রটি কখনও সাংবাদিক, আবার কখনও রিয়েল–এস্টেট ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। সুযোগ বুঝে ভয়ভীতি দেখানো ও অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে চক্রটির পেছনে আরও কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST