এম আরফাত সুমন - চট্টগ্রাম।
১ মার্চ ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিমানবন্দরের ১০ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে দেশের আকাশপথেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

 

 

রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসার কথা ছিল এমন ৭টি এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ৩টি ফ্লাইট রয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিভিন্ন এয়ারলাইনস।

 

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। BG-135 ফ্লাইটটি ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা রুটে রোববার পরিচালিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আগে নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম ছাড়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় এগিয়ে এনে বিকেল ৪টা ১০ মিনিটে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

 

 

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনায় সময়সূচিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে তবেই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
See also  রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST