bela
২১ অক্টোবর ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় অর্থ জালিয়াতি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির কারাদণ্ড

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনী তহবিল নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। ফ্রান্সের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের শাস্তি ভোগ করতে কারাগারে যাচ্ছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট সারকোজির এই সাজা কার্যকর হচ্ছে প্যারিসের দক্ষিণাঞ্চলের লা সান্তে কারাগারে, যা ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত জেল হিসেবে পরিচিত। নিরাপত্তাজনিত কারণে তাকে কারাগারের আইসোলেশন সেলে রাখা হয়েছে, যার আয়তন প্রায় ৯ বর্গমিটার (৯৫ বর্গফুট)। সেখানে রয়েছে একটি টয়লেট, শাওয়ার, ডেস্ক ও ছোট টেলিভিশন, আর প্রতিদিন এক ঘণ্টা করে একা ব্যায়াম করার সুযোগ।

তার কারাগারে পৌঁছানোর সময় সকাল ১০টায় (স্থানীয় সময়)। তাকে সমর্থন জানাতে জেলের বাইরে শতাধিক সমর্থক জড়ো হন। তাদের মধ্যে ছিলেন সারকোজির দুই ছেলে—লুই (২৮) ও পিয়ের।

৭০ বছর বয়সী সারকোজি এখনো দাবি করছেন যে তিনি নির্দোষ। তার ভাষায়, এই মামলা একটি ‘রাজনৈতিক প্রতিশোধ’ ছাড়া আর কিছু নয়। তিনি সাজা বাতিলের জন্য আপিল করেছেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে।

এর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের কোনো নেতা কারাগারে যাননি। সর্বশেষ ১৯৪৫ সালে নাৎসি সহযোগিতার দায়ে ফিলিপ পেতাঁ দণ্ডিত হয়েছিলেন। ইতিহাসে আরও আগে, ১৭৯৩ সালে মৃত্যুদণ্ডের আগে কারাবন্দি ছিলেন রাজা লুই ষোড়শ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST