জে.এ তারেক (ঘাটাইল) 
৫ এপ্রিল ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগা ইয়াছিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাধা 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ইয়াছিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নুরানি মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালীন সময়ে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাধা প্রদান, শিক্ষার্থীর কাছ থেকে মাইক কেড়ে নেওয়া এবং শিক্ষককে লাঞ্ছিত করার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

​গত ৩১শে মার্চ (মঙ্গলবার) সকাল থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।বাদ আছর কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে

যখন শিশু শিক্ষার্থী মোছাঃ বুশরা (৭) কুরআন তেলাওয়াত শুরু করে, তখন স্থানীয় অভিযুক্ত ব্যক্তি মো: শফিকুল ইসলাম তরফদার, গ্রাম: বগা ভাংগাবাড়ি অতর্কিতভাবে অনুষ্ঠানে বাধা প্রদান করেন।

 

​প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম প্রতিযোগিতায় বিঘ্ন ঘটান এবং ছোট্ট শিশু বুশরার হাত থেকে জোরপূর্বক মাইক কেড়ে নেন। উপস্থিত শিক্ষকরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি মাদরাসার শিক্ষকদের “বেয়াদব” বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন।

 

অভিযুক্ত ব্যক্তি মো: শফিকুল ইসলাম তরফদার আমাদের জানান এটি সামান্য একটি বিচ্ছিন্ন ঘটনা এর সমাধান তিনি করেছেন।

​ ​পবিত্র কুরআন তেলাওয়াতের মতো একটি ধর্মীয় ও রাষ্ট্রীয় দিবসের অনুষ্ঠানে এমন হীন আচরণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাদরাসার শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ ​মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম (২৫): তিনি এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।​ হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান (৪৬): তিনি জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় আয়োজনে এমন বাধা প্রদান অত্যন্ত লজ্জাজনক।​মোহাম্মদ জামাল উদ্দিন (৩০): তিনি এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

​এলাকাবাসীর দাবি ​কুরআন তেলাওয়াত বন্ধ করা এবং শিক্ষকদের অপদস্ত করার এই ঘটনায় বগা গ্রামসহ আশেপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও মাদরাসা কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মো: শফিকুল ইসলাম তরফদারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
See also  এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST