bela
২৯ অক্টোবর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে প্রশাসনের সফল উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হয়ে মালিকের দখলে পৈতৃক সম্পত্তি।

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের অভিযানে দখলকৃত জায়গা ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। বুধবার (২৯ অক্টোবর) সকালে পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুরের মো. তাজ উদ্দিনের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দখলে রেখেছিল। ২০০৯ সালে আদালতে দায়ের করা মামলায় ২০২২ সালে তাজ উদ্দিনের পক্ষে রায় এলেও দখল না ছাড়ায় তিনি পুনরায় ২০২৪ সালে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।

 

অভিযান শেষে ৩.৫০ শতাংশ জায়গা তাজ উদ্দিনের দখলে হস্তান্তর করা হয়। অভিযানে বাঁশখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন করায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
See also  রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু 

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১০

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

১২

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

১৩

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১৫

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১৬

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৭

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৯

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

২০

Design & Developed by: BD IT HOST