bela
৪ ডিসেম্বর ২০২৫, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন পেল এক পরিবারের দুইজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষণা করেছিল, এক পরিবার থেকে একজনই প্রার্থী দেওয়া হবে। তবে এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার ‘নীতি’ নিলেও একটি পরিবারের ক্ষেত্রে এ নিয়মের বাইরে গিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ঘোষিত প্রার্থীর তালিকা বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।

 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি।

 

জানা যায়, প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে প্রার্থী করেছিল বিএনপি। এবার দ্বিতীয় দফায় টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনে দলটির প্রার্থী মনোনীত হয়েছেন তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন এখন বিএনপির প্রচার সম্পাদক।বিএনপির ঘোষিত নীতি অনুযায়ী, একটি পরিবার থেকে একজনের বেশি কাউকে মনোনয়ন দেওয়ার প্রবণতা এড়াতে চেয়েছিল দল। বিশেষ করে দলীয় নামের পাশ থেকে ‘পারিবারিক রাজনীতি’-এর অভিযোগ দূর করার লক্ষ্যেই এ নীতি নেওয়া হয়েছিল বলে দলীয় নেতারা আগে বিভিন্ন সময়ে জানিয়েছেন।

 

এবারের তালিকায় ওই নীতি শিথিল হয়েছে কি না, অথবা বিশেষ রাজনৈতিক বাস্তবতার কারণে ব্যতিক্রম করা হয়েছে কি না সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

Facebook Comments Box
See also  ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST