bela
৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

কামরুল ইসলাম – ঢাকা 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন সোমবার রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

 

রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেক্রীড়াঙ্গনেও রুবাবা দৌলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

 

বিশেষ করে, ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটি শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন।ন।

Facebook Comments Box
See also  রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST