bela
১৯ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক:  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) প্রদান করা হবে। তবে এর জন্য কয়েকটি শর্ত পালন করতে হবে।

প্রজ্ঞাপনের শর্তাবলি:
১. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।
২. ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনালসহ) এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন, আদেশ ও নীতিমালা অনুসরণ করতে হবে।
৩. এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া দাবি করা যাবে না।
৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই মানতে হবে।
৫. ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায় বহন করবেন।
৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জারি করা জি.ও (Government Order) এর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানানো শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিস্তারিত আসছে…

Facebook Comments Box
See also  মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে সংসদীয় দল

ভারতীয় এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নি’হ’ত ৫

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

হাসিনার শেষ ও তারেক রহমানের প্রথম বাজেট একনজরে

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

চাল, ডাল, পেঁয়াজসহ ৬০ নিত্যপণ্যের দাম কমতে পারে; সিগারেট, রড, বিদেশী প্রসাধনীর দাম বাড়তে পারে

ছাত্রদলের হাতে বেদম মার খেলেন সেই ‘সমন্বয়ক’ মাহাদী

১০

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১১

তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

১২

দুই মাসের মধ্যে মিউচুয়াল ফান্ড বিধিমালা ও মার্জিন রুলস ২০২৫ বাতিলের আশ্বাস

১৩

যেখানে ডেঙ্গু বাড়বে সেখানে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

‘আমাদের হারানো অনেক কঠিন’

১৫

বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

১৬

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত

১৮

ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

১৯

ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার সিদ্ধান্ত বদলালেন পলাতক শেখ হাসিনা

২০

Design & Developed by: BD IT HOST