bela
১৮ নভেম্বর ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের নির্দেশ

রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ১৬ নভেম্বর ‘ঢাকা এখন পোস্টার-ব্যানারের নগরী’ শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়। এর দুদিন পর আজ ডিএনসিসি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করলো।ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে।

 

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
See also  "যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST