bela
২৭ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় কানাইঘাটের ডোনা পাত্তিছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাকিল আহমদ কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ও তার কয়েকজন বন্ধু সীমান্তবর্তী ভারতের খাসিয়া সম্প্রদায়ের একটি সুপারির বাগানে সুপারি আনতে গেলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় শাকিল আহমদ গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, নিহত যুবক ভারতের অভ্যন্তরে অন্তত ৫০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা জানান, শাকিল আহমদ মাত্র এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিজিবির বরাত দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST