কামরুল ইসলাম
৩১ মার্চ ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুল-কলেজে তিনদিন সশরীরে, তিনদিন অনলাইনে ক্লাস

রাজধানী ঢাকার স্কুল-কলেজে সপ্তাহের তিনদিন শ্রেণিকক্ষে সশরীরে ও তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় এবং যানজট কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনও শিক্ষা মন্ত্রণালয়ের এমন পরিকল্পনার কথা জানান। এছাড়া রাজধানীর যানজট কমাতে শিক্ষামন্ত্রীকে পরিকল্পনা তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস হবে। এরমধ্যে তিনদিন শিক্ষার্থীরা সশরীরে স্কুলে গিয়ে এবং বাকি তিনদিন বাসা থেকে অনলাইনে ক্লাস করবে। তবে শিক্ষকদেরকে অনলাইনের ক্লাস স্কুলে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকে নিতে হবে।

 

সশরীরে ও অনলাইনে ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই শিক্ষাদান কার্যক্রম চলবে।

 

এছাড়া বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাস স্কুলের ল্যাবরেটরিতে সশরীরে করতে হবে।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক বি এম হান্নান গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী সভাপতিত্বে সভায় এখন থেকে হাইব্রিড পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box
See also  তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১০

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১১

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১২

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৩

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা আজ

১৬

টাঙ্গাইল রেলস্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি

১৭

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

১৮

২২৬টি মাদ্রাসার কেউই পাস করতে পারেনি

১৯

এসএসসি-সমমানে পাসের হারে শীর্ষে ঢাকা, ৭১.৬৩ শতাংশ

২০

Design & Developed by: BD IT HOST