স্টাফ রিপোর্টার
২৯ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার ভুল সিদ্ধান্তেই চট্টগ্রাম ডুবেছে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে আজ চট্টগ্রামবাসীকে চরম জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

বুধবার নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মেয়র বলেন, ‘২০১৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনের প্রকল্প জোরপূর্বক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ফলেই আজ এই সমন্বয়হীনতা ও জনভোগান্তি তৈরি হয়েছে।’

 

শাহাদাত হোসেন বলেন, ‘মূলত খাল খননের কাজ ছিল সিটি করপোরেশনের। কিন্তু তৎকালীন সরকার প্রধান তা জোর করে সিডিএকে দিয়ে দেন। বর্তমানে এই সংকটের জন্য চসিককে দায়ী করা হলেও মূল সমস্যাটি তৈরি হয়েছে সেই সময়কার ভুল ব্যবস্থাপনার কারণে।’

 

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মেয়র সিডিএকে কড়া নির্দেশনা দিয়ে বলেন, ‘তারা যেন এখন নতুন কোনো কাজে হাত না দেয়। এর পরিবর্তে খালের ভেতরে থাকা অস্থায়ী বাঁধ ও শিট পাইলগুলো দ্রুত সরিয়ে পানি চলাচলের পথ পরিষ্কার করার নির্দেশ দেন তিনি।’

 

এ ছাড়াও প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করে মে মাসের মধ্যেই সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি।

 

মেয়রের মতে, মে মাসের শেষ বা জুনের শুরু থেকে দীর্ঘ ছয় মাসের বর্ষাকাল শুরু হতে পারে। তিনি বলেন, ‘সিডিএ যদি তাদের অস্থায়ী বাঁধগুলো দ্রুত সরিয়ে নেয় এবং খাল পরিষ্কার রাখে, তবে গত বছরের মতো এবারও নগরবাসী সুফল পাবে।’

 

নগরীর দীর্ঘমেয়াদী সমাধানে ‘নগর সরকার’ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, বর্তমানে কোনো সিটিতে নগর সরকার নেই, যার ফলে সেবা প্রদানকারী সংস্থাগুলো মেয়রের অধীনে কাজ করছে না।

 

তিনি দাবি করেন, যদি নগর সরকার থাকত বা তাকে ‘মন্ত্রী পদমর্যাদা’ দেওয়া হতো, তবে সব সংস্থাকে জবাবদিহিতার আওতায় এনে উন্নয়ন কাজগুলো আরও সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হতো।

Facebook Comments Box
See also  ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এলজিইডির আদেশ: কালিহাতী উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে ছানোয়ার

বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

হলফনামায় অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল

২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা

বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগামী মাসেই চালু হতে পারে মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস, ঢাকা–দিল্লি আলোচনা শুরু

বাল্যবিবাহ সামাজিক সংকট: মাহদী আমিন

ঢাকার দুই সিটির মসনদ কাঁপাতে প্রস্তুত দুই তরুণ তুর্কি

১০

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

১১

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তি না হওয়ার আভাস ট্রাম্প প্রশাসনের

১২

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ’

১৩

যবিপ্রবি প্রেসক্লাব এর নতুন দায়িত্বে আল আমিন – হাবিব

১৪

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, পোস্টার-মিছিলসহ যেসব বিষয় নিষিদ্ধ হলো

১৬

সারা দেশে বৃষ্টির আভাস

১৭

র‍্যাব থেকে এসআরবি: ক্ষমতা ও জবাবদিহি নিয়ে টিআইবির উদ্বেগ

১৮

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৯

রিয়াজুল হত্যা: হাসিনা-কাদেরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

২০

Design & Developed by: BD IT HOST