bela
৮ নভেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ নভেম্বর ঘিরে নির্দেশনা সতর্ক অবস্থানে রাজধানীর ৫০ থানার পুলিশ

তারা বলছেন, ‘১৩ নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্যাপক তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছে। সেই খবর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। সেগুলো প্রতিহত করতে সদর দপ্তরের কড়া নির্দেশনা আছে। সকালে সদর দপ্তরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। এরপরই ডিএমপির থানা ও অন্যান্য পুলিশ সদস্যসহ সাত হাজার পুলিশ সদস্য মোবিলাইজেশন কন্টিনজেন্টে অংশ নেয়। মোবিলাইজেশন কন্টিনজেন্ট হলো বিশেষ কোনো পরিস্থিতি সামনে রেখে পুলিশ সদস্যদের অগ্রিম প্রস্তুতির মহড়া। এই মহড়ায় পুলিশ সদস্যদের বিশেষ পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুত রাখা হয়। থানা ও অন্যান্য পুলিশ স্থাপনার পরিবহন, প্রয়োজনীয় বলপ্রয়োগের জন্য টিম প্রস্তুত ও এলাকা নির্ধারণ করে রাখা হয়। সম্ভাব্য আক্রান্ত হওয়ার স্থান, স্থাপনা ঘিরে পুলিশের দলগুলো প্রস্তুত রাখা হয় যেন ঘটনা ঘটার আগেই বা সঙ্গে সঙ্গে মোকাবিলা করা যায়।জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির এমন প্রস্তুতি প্রতিহত ও মোকাবিলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশও। সেই লক্ষ্যে গ্রেপ্তার বাড়ানোসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে।

 

 

শনিবার (৮ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। এরপরই ডিএমপির সব থানা-পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দিয়েছে। এটি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
See also  ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে মঙ্গলবার চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

“যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সরব শিক্ষার্থীরা”

দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স করা হবে: তথ্যমন্ত্রী

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সৌজন্য সাক্ষাৎ

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

তিন বছরের মধ্যে আরও ৩ এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা

১০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

১১

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?

১২

হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই: ইয়েমেন

১৩

হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’, দাবি ট্রাম্পের

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজবে—‘স্কুলঘণ্টা’

১৫

আরেক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা

১৬

গোলাম রাব্বানীর ভাই রুহানী যে কারণে পুলিশের চাকরি হারালেন

১৭

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

১৮

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST