bela
২৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) হয়েছে এ কম্পন।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয়েছে ভূমিকম্পের কম্পণ। আফাদের তথ্য অনুসারে, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন
চালু হচ্ছে পাকিস্তান-ইরান-তুরস্ক ট্রেন
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬
এর আগে গত আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোটে আকারের কম্পন হচ্ছিল।

ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থান হওয়ার কারণে তুরস্কে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে নিহত হয়েছিলেন ৫৩ হাজারেরও বেশি মানুষ, হাজার হাজার ভবন ধসে পড়েছিল। তুরস্কের প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে এ ভূমিকম্পে নিহত হয়েছিল কমপক্ষে ৬ হাজার মানুষ।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST