bela
৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলন মাস্কের বেতন-ভাতা নিয়ে শেয়ারহোল্ডারদের ‘গণভোট’ আজ

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার বার্ষিক সাধারণ সভা (এজিএম)-তে প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য প্রস্তাবিত বিশাল অংকের বেতন-ভাতা প্যাকেজ নিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) ‘গণভোট’ অনুষ্ঠিত হবে।এই প্রস্তাবটি পাস হলে মাস্কের বেতন-ভাতার পরিমাণ হবে ১ লাখ কোটি মার্কিন ডলার। তবে এই বেতন পেতে হলে মাস্ককে টেসলার বর্তমান বাজার মূলধন ১.৪ ট্রিলিয়ন বা ১ লাখ ৪০ হাজার কোটি ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন বা ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে হবে। এর পাশাপাশি কোম্পানির চালকবিহীন ‘রোবোট্যাক্সি’ প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে ১০ লাখ গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্যও পূরণ করতে হবে।এসব লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক ৪২ কোটি ৩৭ লাখ নতুন শেয়ার পাবেন, যার মূল্য হবে প্রায় ১ লাখ কোটি ডলার। টেসলা ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে ‘ভোতেৎসলা ডট কম’ ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোম এবং পরিচালক ক্যাথলিন উইলসন-থম্পসন মাস্কের প্রশংসা করেছেন।টেক্সাসের অস্টিনে হতে যাওয়া এই এজিএম-এর আগে মাস্কের প্রস্তাবিত বেতন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেক বিনিয়োগকারীর মতে, যখন বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমছে, তখন বসের বেতন বাড়ানো নিয়ে কোম্পানির বিজ্ঞাপন দেওয়া প্রমাণ করে যে কোম্পানিটি দিক হারিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১০

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১২

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৩

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

১৪

সাফের মসনদে আবারও ‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন

১৫

মায়ের প্রতি অবহেলা: পদ হারালেন সেই যুগ্মসচিব

১৬

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন তারেক রহমান

১৭

ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

১৮

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

১৯

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ

২০

Design & Developed by: BD IT HOST