bela
২৬ নভেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি অধিগ্রহণ হয়নি, সেতু নির্মাণে নিশ্চয়তা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবীপুর এলাকায় জমি অধিগ্রহণ ছাড়াই নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী বগুড়ার শিবগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেছেন। এতে নতুন সেতু নির্মাণ কাজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

 

মামলায় বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক পাবনা-বগুড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি, জেলা প্রশাসক বগুড়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বগুড়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে। দেড় যুগ আগে করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। সেটি ভেঙে ৭২ মিটার দীর্ঘ ও ২৪ মিটার প্রশস্ত নতুন আরসিসি গার্ডার সেতু নির্মাণের জন্য ৬ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার প্রকল্পে দরপত্র দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও জমি নিয়ে জটিলতার কারণে কাজ শুরু করতে পারেনি।নতুন সেতুটি আগের স্থান থেকে কিছুটা সরিয়ে নির্মাণ করলে বেশ কয়েকজনের জমি সেতুর মধ্যে পড়ে যায়। জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ছাড়া সেতু করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দেবীপুর গ্রামের তসলিম উদ্দিনসহ সাতজন মামলা করেন। বিবাদী করা হয়েছে এলজিইডি ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে।

 

এলাকাবাসী বলছেন, পুরোনো সেতু মেরামত করলেই চলবে। নতুন সেতু করলে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দিতে হবে। জমির ওপর দিয়ে সেতু করলে মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন; লাভবান হবে ঠিকাদার।উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হতেই পারেন। মামলার কারণে সেতু নির্মাণ কাজ অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ্দুজামান বলেন, যে সেতু আছে তা অত্যন্ত সরু। চলাচল করা যায় না। জমির মালিকদের সঙ্গে আলোচনা করেই সেতু নির্মাণ করা হবে। প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে।

Facebook Comments Box
See also  ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১০

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১১

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

১২

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

১৩

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

১৪

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

১৫

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

১৬

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

১৭

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৮

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

২০

Design & Developed by: BD IT HOST