bela
৪ নভেম্বর ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিত আদেশ প্রদান করেছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত: ঘোষিত মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত রাখা হলো।

 

কামাল জামান মোল্লা মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায়, কামাল জামান মোল্লা উপস্থিত সকলকে বলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া্উর রহমান শহীদ হোক, জয় বাংলা। এই বলে তিনি জিহ্বায় কামড় দেন।

ভিডিওটির ক্যাপশনে লেখা: কামাল জামান জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই, দীর্ঘদিনের অভ্যাস ভুলতে সময় লাগবে। মাদারীপুর-১ আস‌নের বিএন‌পি ম‌নোনীত প্রার্থী জয় বাংলা তারেক রহমান জিন্দাবাদ।

Facebook Comments Box
See also  ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির কত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

ওমানে বজ্রবৃষ্টির হানায় নিহত ৪, আকস্মিক বন্যা

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মুজিবনগর দিবস কারো একার না: কাদের সিদ্দিকী

১০

রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন

১১

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

১২

বিপুল ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

১৩

টেলিভিশন টকশো ও সোশ্যাল মিডিয়া বিভ্রান্ত করবে, এগুলো নিয়ে ভাবতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১৪

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

১৫

নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৭

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

১৮

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

১৯

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

২০

Design & Developed by: BD IT HOST