ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুজন নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আ’হ’ত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নি’হ’ত’রা হলেন রহিমানপুর ইউনিয়নের আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার অর্নব ইসলাম (১৩)। স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁওগামী একটি মোটরসাইকেল নেংড়ীহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আ’হ’ত হন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলাম মা’রা যান। আ’হ’ত চালকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST