টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়তে বাবর আজমের দরকার ছিল মাত্র ৯ রান। কিন্তু দীর্ঘ ১১ মাস পর জাতীয় দলে ফিরে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই ‘ডাক’ মারেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান ৫৫ রানে পরাজিত হয়ে সিরিজ শুরু করে হতাশায়।
টস জিতে ফিল্ডিং নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে তোলে ১৯৪ রান। রেজা হেনড্রিকস ৪০ বলে ৬০, ডি কক ১৩ বলে ২৩, টনি ডি জর্জি ১৬ বলে ৩৩ ও জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ রান করেন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ ২৬ রানে ৩ উইকেট নেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST